এইমাত্র পাওয়া

জুমাতুল বিদা’য় মসজিদে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক। ।

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার হিসেবে সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে।

শুক্রবারে (২০ মার্চ) রাজধানীসহ সারাদেশের মসজিদে মুসল্লিদের ঢল নামে। এর মধ্যে রাজধানীতে জুমার নামাজের সময় ঝুম বৃষ্টি নামে। তবে বৃষ্টি উপেক্ষা করেই মসজিদে হাজির হন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রমজান মাস বিদায়ের পথে, তাই জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় ব্যাকুল ছিলেন ইবাদতকারীরা। জুমার নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে মসজিদে মসজিদে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে মুসল্লিদের নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক।

মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় দোয়ায়। একই সঙ্গে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.