নিউজ ডেস্ক।।
সরকারি বিভিন্ন দপ্তর ও কলেজে সৃজিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদগুলো কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে নির্ধারিত ইমেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি কলেজ ও দপ্তর সমূহে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদসমূহ ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে নিম্নোক্ত কাগজপত্রের হার্ডকপি উপ-পরিচালক (এইচ আর এম) কক্ষ নং-৫৩০ (প্রথম ব্লক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এবং সফট (স্ক্যান) কপি dshepostcreation@gmail.com মেইলে আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
