এইমাত্র পাওয়া

লামায় ম্রো শিক্ষার্থীরা পেল শিক্ষা সামগ্রী ও স্কুল ড্রেস

বান্দরবানের লামা উপজেলার ম্রো শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের সহ-ধর্মীনি মে হ্লা প্রু মার্মা। মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।

এ উপলক্ষে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেনের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা, বান্দরবান উইমেন চেম্বার অব কমার্সের চেয়ারম্যান হ্লানেসিং লুসাই, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,সহ সভাপতি বিজয় কান্তি আইচ প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, এদিন লামা সদর ইউনিয়নের ১ হাজার ১০০ জন ও রুপসীপাড়া ইউনিয়নের ৫০জন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন মন্ত্রী। বাংলাদেশ জার্নাল/ এমএম


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.