এইমাত্র পাওয়া

বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি

বরিশাল প্রতিনিধি।।
পদ পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে সারা দেশের মতো বরিশালেও কর্মবিরতি পালন করেছে বরিশাল জেলা শাখার কলেক্টরেট সহকারীরা। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা এই কর্মসূচী পালন করে তারা। এ সময় বক্তব্য রাখেন বরিশাল জেলা শাখা কালেক্টরেট সহকারীর সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক বারেক মোল্লাসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।

কিন্তু এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের দাবি বাস্তবায়ন হয়নি। এ জন্য কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে কর্মবিরতি পালন করেন কালেক্টরেট সহকারীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.