নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের বিষয়টি পর্যালোচনায় একটি প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিগগিরই এ-সংক্রান্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রবিবার (১ মার্চ) এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন মন্ত্রী। বৈঠকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, ১ থেকে ১২তম নিবন্ধনধারীরা সকাল থেকে এনটিআরসিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেন। বিষয়টি আমলে নিয়ে শিক্ষামন্ত্রী একটি কমিটি গঠন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট কর্মকর্তা আরও বলেন, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে এবং সুপারিশসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাবার্তা /এ/০১ /০৩/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
