এইমাত্র পাওয়া

সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার (১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। 

এদিন দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন এ আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উদ্দীপন এনজিও চেয়ারম্যান নিয়োগ হওয়ায় অযোগ্য ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, বিদেশে অর্থ পাচার, ঘুস বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। নজরুল ইসলাম খান দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.