এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক।। 

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহি জোরদারের জন্য ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এ নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নীতিমালায় বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় আয়-ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথস্বাক্ষরে শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হবে।

তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রতিষ্ঠান প্রধানকে সংরক্ষণ করতে হবে। পরিচালনা কমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম-দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তি-ব্যক্তিরা দায়বদ্ধ থাকবে এবং তার বা তাদের বিরুদ্ধে প্রচলিত বিধি-বিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানের যেকোনো ধরনের আর্থিক অনিয়ম-দুর্নীতির জন্য দায়িত্বরত অবস্থায় অথবা দায়িত্বের বাইরে যে অবস্থায় থাকেন না কেন, দায়িত্বপালনকারী সময়ের সব ধরনের আর্থিক ও অন্যান্য অনিয়ম-দুর্নীতির জন্য পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন।

যেকোনো অনিয়ম-দুর্নীতির জন্য তার বা তাদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানের যেকোনো ধরনের আর্থিক অনিয়মের জন্য পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন।

শিক্ষাবার্তা /এ/১৬/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.