নিজস্ব প্রতিবেদক।।
ভোটের দিন, তাই সকাল সকালে ঘরের গৃহস্থালীর কাজ সেরে ভোট কেন্দ্রে যেতে হবে। এমন তাড়া গত ৫৪ বছরে ছিল না চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নারীদের। ফলে পরিবারের পুরুষরা যখন ভোট নিয়ে মশগুল থাকত, তখন তারা পীরের অনুরোধকে আদেশ হিসেবে মেনে নিয়ে ভোট দানে বিরত থাকত। অবশেষে সেই প্রথা ভেঙ্গে ভোটের উৎসব যোগ দিলেন ইউনিয়নের নারীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকাল থেকেই ওই ইউনিয়নের ৮টি কেন্দ্রের ২০টি বুথে নারীরা লাইনে দাড়িয়ে ভোট প্রদান করেন। যা গত ৫৪ বছরেও দেখা যায়নি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও প্রার্থীদের ঐকান্তিক প্রচেষ্টার অবশেষে এই সাফল্য আসল।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত ৮টি কেন্দ্রের ১০ হাজার ২৯৯ নারীর মধ্যে ৪১১৯ নারী ভোট প্রদান করেছেন। যা মোট নারী ভোটের ৪০ ভাগ। ভোট শেষ পর্যন্ত তা ৫০ ভাগে ছাড়িয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। অথচ গত ৫৪ বছর নারীরা বলতে গেলে ভোট দিতেই আসেননি। দুই একটি নির্বাচনে প্রার্থীদের নিকট স্বজনরা ভোট দিলেও তা কখনো শতকরা হারে পর্যায়ে আসেনি।
সরেজমিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া শহীদ হাবিব উল্ল্যা উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমান্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় কথা হয় অসংখ্য ভোট দিতে আসা নারীদের সঙ্গে।
নব্বই বছরের ময়ফুলেননেছা জানান, জীবনে প্রথম বার ভোট দিতে এসেছেন। খুব ভাল লাগছে। প্রথাম বারের মতো নারীরা জানান, প্রশাসন আমাদের উদ্ধুব্ধ করেছে এবং আমাদের জন্য আলাদা ব্যবস্থা করায় আমরা খুশি। এতোদিন পীরের অনুরোধ মেনে ভোট দেয়নি। তাছাড়া আমরা ভোট না দিয়ে আমাদেও অধিকার বঞ্চিত হচ্ছিলাম। নতুন ভোটার হয়েই ভোট দিতে আসা এক নারী জানান, প্রথমবার ভোটার হয়েই ভোট দিতে পেরেছি খুব ভালো লাগছে।
দক্ষিণ চর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দিতে আসা ৯০ বছর বয়সের মহিফুলের নেছা বলেন, এই প্রথম জীবনে ভোট প্রদান দিলাম।
চর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আব্দুস সামাদ জানান, নারীদের জন্য সকল কর্মকর্তাই নারী রাখা হয়েছে। ফলে নারীরা দীর্ঘদিনের প্রথা ভেঙ্গে ভোট দিচ্ছেন।
গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের প্রিসাইডিং অফিসার একেএম লোকমান হাকিম জানান, প্রথমবারের মতো নারীরা ভোট দিতে এসেছেন। দীর্ঘ লাইন। তবে ভোটদানের পদ্ধতি না জানায় কিছুটা বিলম্ব হচ্ছে।
রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, আমাদের প্রচেষ্টার ফলস্বরূপ নির্বাচনে নারীদের ব্যাপক উপস্থিতি।
রূপসা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন, নারীদের ব্যাপক উপস্থিতিতে আমি খুশি।
শিক্ষাবার্তা /এ/১২/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল