এইমাত্র পাওয়া

শীতে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের

নিউজ ডেস্ক।। 

তীব্র এই শীতে বিত্তবানদের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘শীতে কাঁপছে সারাদেশ। আমাদের চারপাশে এমন অনেক প্রতিবেশী আছেন যাঁরা পর্যাপ্ত শীতের পোশাকের অভাবে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন।

মহান আল্লাহ আমাদের যাঁদের সামর্থ্য দিয়েছেন, আমরা যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেই, তবে লাখো মানুষের এবারের শীত কাটবে স্বস্তিতে ও হাসিমুখে।’
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের দাখিল করা হলফনামা এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

ফলে তার মনোনয়নপত্র গ্রহণ করতে কোনো আইনি বাধা নেই। গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.