নতুন বছর ২০২৬ উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে দেশের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষা সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জোটের দপ্তর সম্পাদক মনিরুল হক।
নতুন বছর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি আশা প্রকাশ করেন, আগামীর দিনগুলোতে শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার হবে।
মনিরুল হক বলেন, “শিক্ষক ও কর্মচারীরা জাতি গঠনের মূল শক্তি। তাদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।” নতুন বছরে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায় ও শিক্ষা উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সকল নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বলেন, নতুন বছর ২০২৬ হোক ঐক্য, সংগ্রাম ও সাফল্যের বছর।
— মনিরুল হক
দপ্তর সম্পাদক
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
