এইমাত্র পাওয়া

আশা, শিক্ষা ও মানবিকতার পথে ২০২৬: শিক্ষাবার্তা’র সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামান’র শুভেচ্ছা

 হ্যাপি নিউ ইয়ার ২০২৬ উপলক্ষে শিক্ষাবার্তা পরিবারের পক্ষ থেকে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কলামিস্ট, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং প্রিয় দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছর মানেই নতুন প্রত্যয়, নতুন স্বপ্ন ও নতুন করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। পুরোনো সব ব্যর্থতা, হতাশা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাই হলো হ্যাপি নিউ ইয়ার-এর মূল শিক্ষা। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় এই দিন সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

শিক্ষাবার্তা শুরু থেকেই সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করে আসছে। এই দীর্ঘ পথচলায় যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের পাশে থেকেছেন—সকল সাংবাদিক, কলামিস্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশেষভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশু-কিশোরদের কথা স্মরণ করতে চাই। আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। একটি আলোকিত, উন্নত ও মানবিক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগই হতে পারে নতুন বছরের সবচেয়ে বড় অঙ্গীকার।

সবশেষে, নতুন বছর ২০২৬ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সফলতা ও সমৃদ্ধি—এই প্রত্যাশায় সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার।

–এ এইচ এম সায়েদুজ্জামান
সম্পাদক
শিক্ষাবার্তা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.