এইমাত্র পাওয়া

জকসু নির্বাচন: শিক্ষার্থীদের যাতায়াতে বাসের রুট ঘোষণা

ঢাকাঃ আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ও সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন হবে। ভোটগ্রহণ ও নির্বাচনের সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ও সময়সূচি নির্ধারণ করা হলো।

শাহবাগ থেকে জবি ক্যাম্পাসে ছেড়ে আসবে অনির্বান-২, উল্কা-৪, ধূমকেতু, কালীগঙ্গা, তুরাগ ও উত্তরণ-২। জবি থেকে শাহবাগে ছেড়ে যাবে গোমতী, রজতরেখা, উত্তরণ-২, নোঙর, উল্কা-৪সহ আরও একটি বাস। যাত্রাবাড়ী থেকে জবি ক্যাম্পাসে ছেড়ে আসবে বিজয়-১, ঐতিহ্য ও বিজয়-২। জবি থেকে যাত্রাবাড়ীতে ছেড়ে যাবে পদ্মা, আড়িয়াল, দ্বিতল বাসসহ আরও দুটি বাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র-ছাত্রীদের দৈনিক চলমান সব রুটের শাটল ট্রিপ ও দুপুরের ট্রিপ যথারীতি চলাচল করবে।

এর আগে জানানো হয়, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জকসুর ভোটগ্রহণ চলবে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য ১টি করে ভোটগ্রহণ বুথ থাকবে এবং ভোটগ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.