ঢাকাঃ আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৯ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক রেজাউল করিম এর নির্দেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, আগামীকাল ৩০ ডিসেম্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে। জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে অদ্য ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার মধ্যে সকল শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো।
এর আগে, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ও ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর প্রকাশ করা হয়। প্রার্থীদের নির্বাচনি প্রচারণা ২৭ ডিসেম্বর শেষ হয়েছে এবং ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
