চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২৫ জন শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমি আরবি ডিপার্টমেন্টে এককালীন ২৫টা স্কলারশিপ দেব। এই টাকা দিয়ে ওই স্টুডেন্ট একটা জামা, একটা থ্রি পিস, একটা শার্ট-প্যান্ট কিনতে পারবে। স্কলারশিপে হতদরিদ্র, স্বামী নেই, বাবা নেই বা বাবা অসুস্থ এমন শিক্ষার্থী অগ্রাধিকার পাবে।’
চাকসুর ভিপি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আপনাদের বিশ্ববিদ্যালয়ের যেসব মসজিদে কার্পেট নেই, সেখানে কার্পেটের ব্যবস্থা করে দেব। আপনারা আমাকে এর তালিকা দেন।’
দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদেরকে কাঠামো পরিবর্তন করতে হবে। একজন উপদেষ্টা ও দুইজন মন্ত্রী দিয়ে কাঠামো পরিবর্তন করা যাবে না। কাঠামো পরিবর্তন করতে হলে, বাংলাদেশের আইন সভায় ৩০০ আসনের মধ্যে ১৮০টা আসন আপনাকে নিতে হবে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
