এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে বিশেষ নির্দেশনা

ঢাকাঃ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষকদের এমপিও নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী এমপিও শিট অনুযায়ী তাদের বেতন-বিল প্রস্তুত করতে বলা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা)-এর প্রতিষ্ঠানপ্রধানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১১/১২/২০২৫ তারিখ রোজ: বৃহস্পতিবার প্রকাশিত এমপিও শিটে কারিগরি ত্রুটি থাকায় আজ ১৪/১২/২০২৫ তারিখে ইস্যুকৃত এমপিও শিট অনুযায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করার জন্য অধ্যক্ষ/সুপার-কে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading