এইমাত্র পাওয়া

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার

ঢাকা: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ফলাফল আগামীকাল রবিবারের (১৪ ডিসেম্বর) মধ্যে দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ভর্তি পরীক্ষার ফলাফল কবে নাগাদ দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশা করি, আগামীকালে মধ্যে দেওয়া হবে।’ ফল আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘গতবারও এভাবে হয়নি, এবারও না। যার যার ফল চলে যাবে। রেজাল্টের ওপর একটি সামারি দেওয়া হবে।’

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকাসহ দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা শুরু হয়, চলে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় ৯৮.২২ শতাংশ শিক্ষার্থী নেয়। সে হিসাবে অনুপস্থিতির হার ১.৭৮ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ৩৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা পাঁচ হাজার ৬৪৫; এর মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫। আর ৬৬টি বেসরকারি মেডিকেলে আসন সংখ্যা সাত হাজার ৪০৬; যার মধ্যে এমবিবিএস ছয় হাজার একটি এবং বিডিএস এক হাজার ৪০৫টি। অর্থাৎ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১, যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্স ১ হাজার ৯৫০টি আসন।

নির্ধারিত আসনের বিপরীতে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্র নেওয়ার জন্য আবেদন করেছিলেন মোট এক লাখা ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading