ব্রাহ্মণবাড়িয়া: শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরামের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩ ডিসেম্বর) সকালে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের মেধা বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই পাঁচটি বিষয়ে প্রশ্ন রাখা হয়। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা পরীক্ষা চলে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি মো. জুহুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শাহেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার এবং উপদেষ্টা পংকজ কুমার রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুতফুর রহমান, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু, মাধবপুর কলেজের সাবেক অধ্যক্ষ পংকজ দেবনাথ, সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই নিয়মিতভাবে এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
