ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে ফলাফলের নথি হস্তান্তরের পর ফল প্রকাশ করা হয়।
এ বছর মোট ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন। পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৩৫২ জন পরীক্ষার্থী।
তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০২ জন। সামগ্রিকভাবে পাশের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১৪৫ জন ছাত্র এবং ৪৫৭ জন ছাত্রী রয়েছে।
গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও অঙ্কন বিষয়ে প্রার্থীদের দক্ষতা যাচাই করা হয়।
পরীক্ষার ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। পাশাপাশি টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক নম্বর থেকে DU FRT লিখে ১৬৩২১ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
ফল প্রকাশ উপলক্ষে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপাচার্যের হাতে ফলাফলের নথি তুলে দেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
