ঢাকাঃ সারা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকরা যমুনা অভিমুখী লংমার্চের আয়োজন করেন, কিন্তু পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করলে কদম ফোয়ারা এলাকায় তারা পুলিশ বাধার মুখে পড়েন।
প্রায় ৫০০ শিক্ষকের অংশগ্রহণে মিছিলটি কিছুক্ষণ অবস্থান নিয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে ফিরে আসে। এ সময় আট সদস্যের একটি প্রতিনিধি দল যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন: মো. ইলিয়াস রাজ (সভাপতি), রিমা খাতুন (সাধারণ সম্পাদক), সুরুজ্জামান (সহসভাপতি), জীবন কৃষ্ণ সাহা (বরিশাল জেলা সভাপতি), এম এ সালাম (ময়মনসিংহ সমন্বয়ক), আসাদুজ্জামান (রংপুর), এ এইচ এম সালেহ বেলাল ও আনোয়ার হোসেন।
রিমা খাতুন জানান, আজ ৩৭তম দিন ধরে অবস্থান কর্মসূচি চলছে। শিক্ষকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে: সব বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করা, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা, বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা তিন হাজার টাকা করা, শিক্ষার্থীদের মিড-ডে মিল, শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও থেরাপি সেন্টার প্রদান করা এবং ভোকেশনাল শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করা। এছাড়া, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ শিক্ষার্থীদের জন্য কোটা অনুযায়ী চাকরি নিশ্চিত করতে হবে।
রিমা খাতুনের মতে, এগুলো যৌক্তিক দাবি। তাদের দাবিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ না হওয়া পর্যন্ত তারা বাড়িতে ফিরবেন না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
