নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চিকিৎসা শিক্ষা শেষ করতে বছরের পর বছর পরিশ্রম করেও বহু ডাক্তার মাসে মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা বেতনে বিভিন্ন ক্লিনিকে চাকরি করছেন, যা এই পেশার মান, শ্রম ও যোগ্যতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। ডাক্তারদের এই বেতন ও কর্মসংস্থানের বাস্তব চিত্র দুঃখজনক ও অযৌক্তিক।
গতকাল রবিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় আগামীর রাষ্ট্রভাবনা ও দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রেক্ষাপট নিয়ে সভা আয়োজন করে ড্যাব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
