নিজস্ব প্রতিবেদক:
নবম পে স্কেল বাস্তবায়নে বৈষম্য ও প্রহসনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এ মানববন্ধন হয়। এতে বিশ্ববিদ্যায়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের অর্ধশতাধিক কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে কমর্চারীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বৈষম্য নিরসনপূর্বক নবম পে স্কেল বাস্তবায়নের জোর দাবি জানান।
এর মধ্যে দাবি পূরণ না হলে দেশের সব বিশ্ববিদ্যালয় অচল করার হুঁশিয়ারি দেন তারা। পরে মানববন্ধন শেষে কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
তারা জানান, বিগত ১৫ বছরের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। অথচ বিগত ১১ বছর কোনো নতুন পে স্কেল হয়নি।
এই নবম পে স্কেল আমাদের ভাতের অধিকার। এই অধিকার কেড়ে নেওয়ার একটা সুকৌশল চালানো হচ্ছে। আমরা কোনো টালবাহানা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাকে বলতে চাই, যদি ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন না করেন তাহলে ২০ লাখ কর্মকর্তা-কর্মচারী মাঠে নেমে আপনাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সদস্য আব্দুর রহিম বলেন, ‘বর্তমান সরকার এখন বলছে পে স্কেল ঘোষণার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। সরকারকে বলতে চাই, যখন পে কমিশন গঠন করেছিলেন তখন কোথায় ছিলেন? দেশের সব কর্মকর্তা-কর্মচারীদের কেন স্বপ্ন দেখালেন? আপনারা যখন স্বপ্ন দেখিয়েছেন তখন তা বাস্তবায়ন করতেই হবে। এটি দেশের সব কর্মচারীর অধিকার এবং দাবি।’
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ২০ লাখ কর্মকর্তা-কর্মচারী যদি মনে করেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একযোগে অচল করে দেওয়ার মতো ক্যাপাসিটি রয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে যদি নবম পে স্কেল বাস্তবায়ন না হয় তাহলে ৬৮টি বিশ্ববিদ্যালয়ের সহায়ক টেকনিক্যাল সাধারণ কর্মচারী সমিতির দায়িত্ব নিয়ে বলছি, আমরা বিশ্ববিদ্যালয়গুলো অচল করে দিতে বাধ্য হবো।
শিক্ষাবার্তা /এ/১৯ /১১/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
