এইমাত্র পাওয়া

যুদ্ধের সময় সীমান্ত দিয়ে অনেকে পালালেও জিয়াউর রহমান যান নাই: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময়ে অনেকে আত্মসমর্পণ করেছেন, অনেকে সীমান্ত পেরিয়ে পালিয়েছেন, কিন্তু জিয়াউর রহমান পালিয়ে যাননি। তিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর অস্ত্র হাতে যুদ্ধ করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর সদর–৩ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নকে কেন্দ্র করে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ও অর্থনীতির তিনটি মূল চালিকা শক্তির প্রবক্তা হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে ডা. জাহিদ বলেন, একদলীয় শাসনব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন জিয়া।

তিনি বলেন, “বাংলাদেশকে এগিয়ে নিতে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান ভাগ করলে চলবে না। জিয়াউর রহমান সবাইকে এক করে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ পরিচয় দিয়েছেন, যেটি স্বৈরাচারও মুছে ফেলতে পারেনি।”

বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, উন্নয়ন ও অগ্রগতিতে সমাবণ্টন নিশ্চিত করতে হবে। মানুষের ভালোবাসায় আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি জনগণকে ‘ফেলে যাবে না’ বলেও আশ্বাস দেন তিনি।

দিনাজপুরের স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল সভাপতিত্ব করেন।
সভায় দিনাজপুর সদর–৩ আসনে খালেদা জিয়ার বিজয়ের জন্য সবার সমর্থন ও সহযোগিতা চান ডা. জাহিদ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি জানান, এ আসনে খালেদা জিয়ার নির্বাচনী মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ডা. এজেডএম জাহিদ হোসেনকে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading