এইমাত্র পাওয়া

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শুক্রবার (১৪ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

• সকাল ১০টা : রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট

• সকাল ১০টা : নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্যারসহ ১০ জন শিক্ষক নেতাদের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন করবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

সিপিবি

• দুপুর ২টা : সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বুয়েট ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করেছে ইনোভার্স বাংলাদেশ। মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

১৪ ও ১৫ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে এই মেলা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.