নীলফামারীঃ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে দরিদ্র ও অস্বচ্ছল পাঁচ শিক্ষার্থীকে সেলাই মেশিন দেয়া হয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে।
বৃহস্পতিবার দুপুরে (৬নভেম্বর) মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা কার্যালয়ে সেলাই মেশিন প্রদান করা হয়।
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি গৌতম চন্দ্র বনিক এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক হামিদুর রহমান উপস্থিত ছিলেন।
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি গৌতম চন্দ্র বনিক জানান, নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র শিক্ষার্থীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে দুপুরে শহরের শ্রী শ্রী রাধা গোবিন্দ হরি বাসর শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ট্রাষ্টি গৌতম চন্দ্র বনিক। ফিল্প সুপারভাইজার অনুপ কুমার কুন্ডু ও পরিতোষ চন্দ্র রায় এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
