এইমাত্র পাওয়া

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় নবম

নিজস্ব প্রতিবেদক।।

আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর, যেখানে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৪৪ মিনিটে বায়ুমানের স্কোর ছিল ৪০৩, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত।

 দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকাও এই সময়ে ১৪২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে। বায়ুমানের এই স্কোর জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও, বর্তমানে তা আবার অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

একই সময়ে, ২৩৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য হয়। ২০০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং এবং চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার স্কোর ১৬৫। পঞ্চম অবস্থানে থাকা চীনের উহান প্রদেশের স্কোর ১৬৪। উল্লেখ্য, এই শFহরগুলোর বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুব অস্বাস্থ্যকর’ স্তরে রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

শিক্ষাবার্তা /এ/ ২৯/ ১০ /২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading