ঢাকাঃ ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে। এ ধাপে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২৩ অক্টোবর। চলবে ২৮ অক্টোবর। এর পরে কোন অবস্থাতেই আর রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিটি বোর্ডের আওতাধীন অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।
চিঠিটি বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজ) ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও ২০২৪ শিক্ষাবর্ষে (২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থী) ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ২৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নির্ধারন করা হলো।স্কুল সাপ্লাই
আরো বলা হয়েছে, এই তারিখের পর পরবর্তীতে কোন অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। অন্য বোর্ড থেকে আগত টিসির মাধ্যমে ভর্তি করা শিক্ষার্থীরা ও এ সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
