নিউজ ডেস্ক।।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিতে পুলিশের বাধা – আমাদের সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ হারে বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে আন্দোলন করছেন।
গতকাল পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে আহত সহকর্মীদের প্রতি সংহতি জানিয়ে তাঁরা ঘোষণা করেছেনÑ আজ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে। গতকাল দুপুর পৌনে ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশ অ্যাকশন চালায়। মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যায় সমাবেশ।
অনেক শিক্ষক আশ্রয় নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাঁরা নতুন করে অবস্থান নেন। সন্ধ্যায় কেউ জায়নামাজ পেতে নামাজ আদায় করেন, কেউ পলিথিন ও পাটি বিছিয়ে রাতযাপনের প্রস্তুতি নেন।
অনেকে সঙ্গে এনেছেন শুকনো খাবার ও কম্বল। শিক্ষকরা জানান, ঢাকায় থাকার কোনো জায়গা না থাকায় তাঁরা শহীদ মিনারেই অবস্থান করছেন। ‘প্রজ্ঞাপন না আসা পর্যন্ত বাড়ি ফিরব না। অনেকবার আশ্বাস দিয়েও সরকার কথা রাখেনি, এবার আমরা প্রজ্ঞাপন নিয়েই ফিরব’ বলেন কিশোরগঞ্জের ফেকামারা কামিল মাদ্রাসার প্রভাষক শফিকুল ইসলাম কাজল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
