টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবির মুখে রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজজাদ ওয়াহিদকে অস্থায়ীভাবে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড. সাজজাদ ওয়াহিদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত (২৩ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দেন এবং ভাইস-চ্যান্সেলরের কাছে দুই দফা দাবি উত্থাপন করেন।
তাদের দাবি ছিল, বিচার কমিটি গঠন না হওয়া ও রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিস তালাবদ্ধ রাখা এবং (২৪ সেপ্টেম্বরের) মধ্যে মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের রোডম্যাপ প্রকাশ।
পরবর্তীতে দুই ছাত্র সংগঠন তালা খুলে দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফলে তারা আবারও (২৪ সেপ্টেম্বর) তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে রাতে উপাচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে শর্তসাপেক্ষে তালা খুলে দেন শিক্ষার্থীরা।
এরপর একই দিনে বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট ও অফিস প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর অনুচ্ছেদ ১১ (১২) অনুযায়ী রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাকে নিয়মিত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
