ঢাকাঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১২ দিন বন্ধ থাকবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত। সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ সব প্রতিষ্ঠানই এ ছুটির আওতায় থাকবে।
এবার শিক্ষার্থীদের জন্য বাড়তি স্বস্তি হলো, দুর্গাপূজার ছুটির আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ওই দুদিনও ছুটি উপভোগ করা যাবে। এছাড়া ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজায় ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগও থাকছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটির সময়সূচি সংশ্লিষ্ট সিন্ডিকেট সভার মাধ্যমে নির্ধারণ করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
