শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মা ম লা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শেখ ফরহাদ মাহমুদের বিরুদ্ধে জুলাই হত্যা অভিযোগে করা ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং নিঃশর্তে এই মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় তেলিহাটি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ জৈনা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক রাজনীতির হীন চক্রান্তে একটি কুচক্রী মহল এই মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। এতে তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা শিক্ষাঙ্গনে অস্থিতিশীল করে শিক্ষা মনোরম পরিবেশ ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে।

অবিলম্বে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার নিঃশর্ত প্রত্যাহার করতে হবে। নচেৎ এ ঘটনার প্রতিবাদ এবং দাবি আদায়ের জন্য লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ৭ম শ্রেণির জান্নাতুল বলেন, ‘আমাদের স্যার নির্দোষ। একটি মহল অন্যায়ভাবে তাকে ফাঁসাচ্ছে। আমরা এই মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

৯ম শ্রেণির বায়েজিদ বলেন, ‘এই মামলার কারণে আমাদের স্কুলের পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। আমরা ক্লাসে মনোযোগ দিতে পারছি না। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে।’

৯ম শ্রেণির শিলা বলেন, ‘আমাদের প্রিয় শিক্ষককে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। এটা আমরা মেনে নেবো না। স্যারকে নিয়ে অপপ্রচার বন্ধ করতে হবে।’

৬ষ্ঠ শ্রেণির তামান্না বলেন, ‘আমরা শান্তিতে পড়াশোনা করতে চাই। স্যারের নামে মিথ্যা মামলা দিলে আমরা কষ্ট পাই। আমরা চাই দ্রুত মামলা প্রত্যাহার করা হোক।’

সাবেক ছাত্র মো. মোজাহিদ বলেন, ‘আমি এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ফরহাদ স্যার শুধু আমাদের শিক্ষক নন, তিনি একজন সৎ, নিবেদিতপ্রাণ ও আদর্শবান মানুষ। স্যারের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। এই মিথ্যা মামলা প্রত্যাহার না হলে আমরাও সাবেক ছাত্ররা আন্দোলনে মাঠে নামতে বাধ্য হবো।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.