নিউজ ডেস্ক।।
সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বড় সুসংবাদ এসেছে। এই এক মাসেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় সাড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার।
সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪২৫ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার (৩.৪২ বিলিয়ন ডলার)। গত বছরের (২০২৫) মে মাসে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৯৬৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩৪ শতাংশ।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩২ হাজার ৭৫৬ দশমিক ৭৮ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ২৭ হাজার ৫০৬ দশমিক ৮৬ মিলিয়ন ডলারের তুলনায় ১৯.০৯ শতাংশ বেশি।
রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক সামষ্টিক অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
