জাবি স্কেটিং ক্লাবের সভাপতি শাফায়াত, সম্পাদক পাখি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কেটিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে চারুকলা বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী শাফায়াত হোসাইনকে সভাপতি এবং ইংরেজি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী রুকাইয়া সরকার পাখিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অনুমোদন করেন সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এবং সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ। কমিটির অন্যান্য দায়িত্বে আছেন-সাংগঠনিক সম্পাদক নীরব আহমেদ নাজিম, কোষাধ্যক্ষ মৌমিতা বিশ্বাস, দফতর সম্পাদক অমিয় রায়, প্রচার সম্পাদক মাহবুব মোরশেদ। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন শারমিন জাহান, ফারিহা রহমান সাবা এবং আইরিন সুলতানা।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম স্কেটিং ক্লাব হিসেবে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কেটার্স ক্লাব। প্রতিষ্ঠার পর থেকেই স্কেটার্সদের জন্য কাজ করছে ক্লাবটি। এছাড়া নিয়মিত ওয়ার্কশপ ও নতুন সদস্যদের স্কেটিং প্রশিক্ষণের আয়োজন করছে সংগঠনটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.