বিদ্যালয়ের উপর বিমান জ্বালানি ফেলায় অসুস্থ ৬০ শিক্ষার্থী

লস অ্যাঞ্জেলেসের বিদ্যালয়ের উপর বিমান জ্বালানি ফেলায় অসুস্থ হয়ে পরেছেন ৬০ জন শিক্ষার্থী। মঙ্গলবার দ্যা ডেলটা এয়ারলাইন্সের এ উড়োজাহাজটি লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে জরুরি অবতরণের সময় এ ঘটনা ঘটে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আরো প্রকাশ পায় এ ঘটনায় অসুস্থ হয়ে পড়ে ওই অঞ্চলে অবস্থিত ছয়টি স্কুলের শিক্ষার্থীরা।

একই সঙ্গে অসুস্থ হয়ে পড়ে সেখানকার বাসিন্দারাও। এ বিষয়ে দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসনের মুখপাত্র অ্যালেন কেনিটিজার বলেন, কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে। জরুরি অবতরণের সময় বিমান থেকে জ্বালানি ফেলার নিয়ম থাকলেও তাতে কিছু বিধিনিষেধ আছে। যেমন লোকালয়ে জ্বালানি ফেললে অবশ্যই অনেক বেশি উচ্চতা থেকে ফেলতে হবে। যাতে করে সেই জ্বালানি মাটিতে পৌঁছানোর আগেই বাতাসে মিশে যায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.