শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৮২তম সভা ১৫ জানুয়ারি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ও মোহাম্মদ ইউনুছ, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ শাহ্জাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ. আহমেদ এবং কোম্পানি সচিব আবুল বাশার উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
