শিক্ষাবার্তা ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শেষ করা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে, যা অক্টোবরের প্রথমার্ধে শেষ হবে।
ইসির কর্মপরিকল্পনায় মোট ২৪টি কার্যক্রমের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা আইন সংশোধন, ভোটার তালিকা আইন সংশোধন, ভোটকেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্তকরণ, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্ত, নির্বাচন পরিচালনা (সংশোধন) ২০২৫, প্রতীক বরাদ্দ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ ও নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ সংশোধন।
এ ছাড়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সূচী ধরা হয়েছে। তবে তফসিল ঘোষণা বা ভোটের দিন রোডম্যাপে উল্লেখ করা হয়নি। রোডম্যাপে আরও অন্তর্ভুক্ত রয়েছে—প্রশিক্ষণ, মতবিনিময় সভা, ব্রিফিং, বাজেট বরাদ্দ, মুদ্রণ, আইটি প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল গঠন এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠক।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর দুই মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
শিক্ষাবার্তা /এ/ ২৮/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
