শিক্ষাবার্তা ডেস্ক।।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১২০ জন, ঢাকা বিভাগে ৫৪, বরিশাল বিভাগে ৭২, চট্টগ্রাম বিভাগে ৭৯, খুলনা বিভাগে ৪৬, ময়মনসিংহ বিভাগে ১২, রাজশাহী বিভাগে ৪২, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ২।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৩২ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ১১৫ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।
শিক্ষাবার্তা /এ/২৪/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
