শিক্ষাবার্তা ডেস্ক।।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা ও দায়িত্বহীনতার কারণে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। এসব শিক্ষকেরা বোর্ডের নিয়ন্ত্রণাধীন আগামী পাঁচ বছর কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।সেরা অনলাইন কোর্স
বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে দায়িত্বে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে অবহেলার ঘটনা প্রমাণিত হলে একইভাবে শাস্তি দেওয়া হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রুত ইলেকট্রনিক টিচার ইনফরমেশন ফরম (ই-টিআইএফ) থেকে কর্তন করে বোর্ডকে জানাতে বলা হয়েছে।
জানা যায়, শাস্তিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন-নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মানিকগঞ্জসহ একাধিক জেলার শিক্ষক। বিষয়ভিত্তিকভাবে দেখা যায়, সবচেয়ে বেশি শিক্ষক কালো তালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের। এছাড়াও অন্যান্য বিষয়ের শিক্ষকও রয়েছেন।
শিক্ষাবার্তা /এ/২১/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
