নিউজ ডেস্ক।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা আরও একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (১৮ আগস্ট) জাকসু নির্বাচনের নির্বাচন কমিশনের সই করা এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বর্ধিত করা হলো। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে একদিন করে বাড়িয়ে যথাক্রমে বৃহস্পতিবার (২১ আগস্ট) পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। এইদিন বেলা ২ টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ এবং বিকাল ৪টা পর্যন্ত চলবে জমাদান।
উল্লেখ্য, বুধবার (২০ আগস্ট) ‘আখেরী চাহার সোম্বা’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ১ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষাবার্তা /এ/১৯ /০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
