নিউজ ডেস্ক।।
রাজধানী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা। সকালে এই মেলার উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সি সূত্রে এই তথ্য জানা গেছে।
হজ এজেন্সি অব বাংলাদেশ-হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, বৃহস্পতিবার সকালে হজ ও ওমরাহ মেলা উদ্বোধন হবে। চলবে আগামী শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত।
তিনি জানান, মেলায় হজ এজেন্সি, তিন-চারটি উড়োজাহাজ কোম্পানি, ছয়-সাতটি ব্যাংক ও আইটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলাটিতে সব মিলে ১৫৪টি স্টল থাকবে। হজ ও ওমরাহ পালনে মানুষকে উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলাটির মাধ্যমে বিভিন্ন হজ্জ এজেন্সির প্যাকেজ যাচাই-বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। সেই সঙ্গে প্যাকেজে মিলবে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।
হাব জানায়, দেশের হজযাত্রীদের অধিকাংশই গ্রামীণ এলাকায় বাস করেন। বেশির ভাগ হজ ও ওমরাহ এজেন্সির কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হলেও এই মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি ও হজযাত্রীদের মধ্যে পরিচিতি এবং যোগাযোগের সুযোগ তৈরি হবে।
হাব আরও জানায়, ২০২৬ সালের হজ রোডম্যাপ অনুযায়ী- বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস, মুয়াল্লিমের মাধ্যমে বাড়ি ভাড়ার নিয়ম কার্যকর হলে হাজিদের কষ্ট ও ব্যয় বাড়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে বলা হয়েছে। মন্ত্রণালয় সৌদি আরবকে চিঠি দিয়েছে। এখন জবাবের অপেক্ষায়।
শিক্ষাবার্তা /এ/১৪/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
