ঢামেকে শহীদ ওয়াসিম ও জুলাই শহীদদের স্মরণে দোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৫ উপলক্ষ্যে শহীদ ওয়াসিম ও অন্যান্য জুলাই শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল এবং জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের বর্তমান সভাপতি ডা.গোলাম মোর্শেদ সজীব, ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান সুমন , সাবেক ছাত্রনেতা এবং বর্তমান ড্যাব নেতা ,সেলিম রায়হান লেমন।

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রনেতা ডা.রাসেল ডালি, ডা ইমরান খান, ডা ইয়াসির আরেফিন অভি, ডা আনোয়ার, ডা শফিক, ডা.সায়েদ আবেদিন ও ডা.নাজমুল অভি।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রনেতা জাকারিয়া আশরাফ আশফি এবং মেশকাত শরীফ ভূঁইয়া।

শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশের কল্যাণে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.