এইমাত্র পাওয়া

‘শিক্ষাবার্তা পাঠক ফোরাম’ সখিপুর’র সভাপতি আব্দুস সালাম, সম্পাদক হাবিবুর

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কাজের লক্ষ্য নিয়ে শিক্ষাবার্তা এর সহযোগী সংগঠন হিসেবে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” টাংগাইল জেলার সখিপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” এর অস্থায়ী কার্যালয়ে আব্দুস সালাম কে সভাপতি ও হাবিবুর রহমান কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সখিপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি এমদাদুল হক, রাসেল আল মামুন,যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম , আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল হাসান , সহ- সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, দপ্তর সম্পাদক, তোহফা বেগম , প্রচার সম্পাদক,হাসিনা আক্তার , শিক্ষা বিষয়ক সম্পাদক,ওয়াইজ হাসান , প্রকাশনা সম্পাদক,ডি.এম আলমগীর সাংস্কৃতিক সম্পাদক আরিফ,নির্বাহী সদস্য,ওয়াসীম,আরিফ, আল-মামুন, সজীব হাসান,আমিনুল ইসলাম,সাব্বির হোসেন।

উল্লেখ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরাম গঠনের লক্ষ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরামের জেলা ও উপজেলা ভিত্তিক পাঠকদের নিয়ে একটি সক্রিয়, সচেতন ও সুসংগঠিত পাঠক সমাজ গঠন করা যারা দেশের শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের চাহিদা বিষয়ে মতামত, লেখনী ও কার্যক্রমে অবদান রাখবে। অন্যদিকে শিক্ষাবার্তা পাঠক ফোরামের উদ্দেশ্য, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার বাস্তব চিত্র, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়মিত পাঠানো, প্রতিভাবান লেখক, শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ভাসিত করার লক্ষে স্থানীয় এলখকদের লেখা প্রকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ প্রদান, অনলাইন এবং অফলাইন পাঠচক্র, সভা বা কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ এবং একটি দায়িত্বশীল, ইতিবাচক ও নৈতিক পাঠক সমাজ গড়ে তোলা।

বি.দ্র. আপনি আপনার এলাকায় শিক্ষাবার্তা পাঠক ফোরামের কমিটি করতে চাইলে যোগাযোগ করুন: 01991992222 অথবা shikshabarta@gmail.com.

শিক্ষাবার্তা /এ/২১/০৭/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading