এইমাত্র পাওয়া

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক।।

২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলা ও থানাভিত্তিক সেরা ফল করা শিক্ষার্থীদের জন্য আসছে আনন্দের খবর। ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSFI)’ স্কিমের আওতায় দেশের প্রতিটি উপজেলায় এই মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার।

এই উদ্যোগ বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)। আগামী ১৬ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

স্থানীয়ভাবে উপজেলা বা থানাভিত্তিকভাবে আয়োজিত এই অনুষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের অনুষ্ঠানের আয়োজন ও সময় নির্ধারণের দায়িত্ব থাকবে কেন্দ্রীয় স্কিম দপ্তরের ওপর।

এরই মধ্যে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ পাঠানো হয়েছে, এবং ক্রেস্ট ও সনদপত্র পাঠানো হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা অফিসে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পালা।

পুরস্কার বাবদ উপজেলাগুলোর জন্য বরাদ্দ:

উপজেলা: ৮২,৩০০ টাকা

জেলা সদর: ১,০০,৮০০ টাকা

বিভাগীয় শহরের সদর উপজেলা: ১,২৯,৫৫০ টাকা

এই সম্মাননা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিক্ষাবার্তা /এ/১৫/০৭/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading