ঢাকাঃ রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের শিক্ষার্থীরা রোববার (১৩ জুলাই) দুপুরে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘শাটডাউন’ ঘোষণা করেছেন। একটি বিক্ষোভ মিছিল শেষে তারা এই ঘোষণা দেন।
শিক্ষার্থীরা মিটফোর্ডে বহিরাগতদের প্রবেশ বন্ধ, ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানিয়েছেন।
গত বুধবার (৯ জুলাই) হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করার পর থেকেই এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাসহ দেশজুড়ে ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
সর্বশেষ, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শিক্ষার্থীদের এই শাটডাউন ঘোষণা মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
