এইমাত্র পাওয়া

দাখিল: বিয়ের ৩০ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন স্বামী-স্ত্রী

কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিয়ের ৩০ বছর পর একসঙ্গে দাখিল পাস করেছেন স্বামী-স্ত্রী। দুজনই জিপিএ ৪.১১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

তারা হলেন, উপজেলার গোবরিয়া গ্রামের মো. কাইসার হামিদ (৫১) ও মোছা. রোকেয়া আক্তার (৪৪)।

এবার নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা।

কাইসার হামিদ ও রোকেয়া আক্তার দুজনই সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। কাইসার বর্তমানে দৈনিক নয়াদিগন্ত কুলিয়ারচর প্রতিনিধি ও রোকেয়া দৈনিক বুলেটিন প্রতিনিধি।

এ দম্পতির পাঁচ সন্তানের মধ্যে বড় মেয়ে স্নাতকোত্তর শেষ করেছেন। দ্বিতীয় মেয়ে স্নাতকের শেষ বর্ষে, তৃতীয় মেয়ে মাইমুনা নার্সিংয়ে পড়ছেন। আর ছেলে আবদুল্লাহ আল মামুন নবম এবং ফাহিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে কাইসার হামিদ বলেন, লেখাপড়ার জন্য দুঃখবোধ কাজ করতো। তাই সিদ্ধান্ত নিয়ে দুজন ভর্তি হয়ে গেলাম মাদরাসায়। এবার আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading