এইমাত্র পাওয়া

বেতন বৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

ঢাকাঃ বেতন বৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হল রুমে ‘প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে অন্তরায় ও সমসাময়িক সংকট নিরসন’ শীর্ষক মতবিনিময় সভায় পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়।

তাদের দাবিগুলো হলো-

১. বেতন বৈষম্য নিরসন: সহকারী শিক্ষক ১১তম গ্রেড ও অবিলম্বে ৬৫ হাজার ৫২৪ জন প্রধান শিক্ষককের ১০ গ্রেডের জিও জারি করতে হবে।

২. সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে প্রধান শিক্ষকপদে ১০০ ভাগ পদোন্নতি, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের পদোন্নতি চালু করতে হবে।

৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে শর্তহীনভাবে উচ্চতর গ্রেড বাস্তবায়ন করতে হবে।

৪. বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় ষড়যন্ত্রমূলক সরকারি ভূমি অধিগ্রহণ হতে মুক্ত করতে হবে।

৫. অবিলম্বে ৯ম পে স্কেল ঘোষণা করতে হবে।

পাঁচ দফা দাবি উপস্থাপন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, আগামী ১৩ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে৷ পরে ১৪ জুলাই মহাপরিচালক ও সচিবর মাধ্যমে ৭৩/২০২৩ পদোন্নতির মামলা সমাধানপূর্বক চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ হতে একই স্মারকে পদোন্নতি প্রদান। ১৪ আগস্ট বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। ১৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সাথে দাবির যৌক্তিকতা উপস্থাপনের জন্য সাক্ষাৎ। এছাড়া ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১০টা থেকে ৫ দফা দাবিতে আমরণ অনশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এবং সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি অ্যাডভোকেট রফিক সিকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি ও উপদেষ্টা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি ভিপি ইব্রাহিম।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন শাহীন। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারণী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, দফতর সম্পাদক মো. মিরাজ হোসেন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক আলম নাশরাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু নাছের আলমগীর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোছা. সালমা ও মার্জিয়া পুষ্প প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading