কুড়িগ্রামে গিয়ে যা বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, বর্তমান সরকারের সময় দেশের কোন গরীব-অসহায় মানুষ শীতে কষ্ট পাবে না। শনিবার কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি। জাকির হোসেন বলেন, দেশের শীতার্ত প্রত্যেক দুস্থদের ঘরে ঘরে কম্বল সহ অন্যান্য গরম কাপড় পৌঁছে দেওয়া হবে।

বিগত বছরগুলোর তুলনায় এবছর শীত একটু বেশি। তবে সরকার যেকোনো প্রকৃতির দুর্যোগের সময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এসময় তিনি শীতার্ত দুস্থদের সাহায্যার্থে সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। এসময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, রৌমারী, রাজিপুর ও চিলমারী উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.