অনুমতি ছাড়া রামেক হাসপাতালে সাংবাদিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের অনুমতি ছাড়া সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে রামেক হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চিকিৎসক কর্তকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বার্তা দেন মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন রামেকের অধ্যক্ষ ডাক্তার নওশের আলী।

জাহিদ মালেক বলেন, পরিবেশ পরিচ্ছন্নতার বিষয় রয়েছে। অতিরিক্ত মানুষের চাপে সমস্যা হয়। এর আগে হাসপাতালটির চিকিৎসকের উদ্দ্যেশে তিনি বলেন, কোনো জিনিস নষ্ট হয়ে আছে, সেটার খবর পত্র-পত্রিকায় দেখতে চাই না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.