এইমাত্র পাওয়া

হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের জনবল সংকট

হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। এর ফলে প্রাথমিক শিক্ষার সঠিক তদারকি হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ৬টি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু কর্মরত রয়েছেন মাত্র দুজন। একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকারি সফরে বিদেশ থাকায় এ পদটিতে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অফিস সহকারী ৫টি পদের মধ্যে রয়েছেন মাত্র একজন। তিনিও শারীরিকভাবে অসুস্থ।

মাহমুদ হোসেন নামে একজন অফিস সহকারী প্রেষণে দায়িত্ব পালন করছেন ঢাকা শিক্ষা অফিসে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র আচার্য্য জানান, ১৪১টি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি ক্লাস্টারে ৬ জন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থাকার কথা। রয়েছেন মাত্র দুইজন। জনবল সংকটের কারণে সারা উপজেলা ৬টি ক্লাস্টার তদারকি করা খুবই কষ্টকর। এ শূন্যপদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.