এইমাত্র পাওয়া

মাদরাসা সুপারের নির্যাতনের শিকার শিক্ষক-শিক্ষার্থী, প্রতিবাদে মানববন্ধন

ফেনীঃ ফেনী সদর উপজেলার ধর্ম পুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল লতিফ এর বিভিন্ন অনিয়ম ও শিক্ষক, শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ সহ বিভিন্ন নির্যাতনের হাত থেকে পরিত্রাণের জন্য তার অপসারণের সহ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা ।

রোববার (১ জুন) দুপুরের দিকে ফেনী সদর উপজেলার সামনে ও প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা । এতে সকল শিক্ষক ও শিক্ষার্থীগন এতে অংশ গ্রহন করেছেন। স্স্নারকলিপি প্রদান করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার কাছে। তিনি বিষয় টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্হা নেয়ার আশ্বাস দেন।

মাদ্রাসার সুপার বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে পালিয়ে গেছে তার নিরাপত্তা প্রহরী সহ। বিরাট অংকের অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.