এইমাত্র পাওয়া

মহাসড়ক অবরোধ করে কালিয়াকৈর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরঃ একই নামে দুইটি কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কালিয়াকৈর কলেজের শিক্ষার্থীরা। রোববার (১ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যান্ত কালিয়াকৈর বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীর জানান, সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের নাম পরিবর্তন করে কালিয়াকৈর কলেজ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন আগে থেকেই কালিয়াকৈর কলেজ নামে আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। একই উপজেলায় একই নামে সাংঘর্ষিক দুই প্রতিষ্ঠান হওয়ার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

পরে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, মহাসড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে এ সড়কে চলাচলকারী সাধারণ মানুষ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.